ঢাকাTuesday , 7 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাশ্মিরে মেজরসহ ভারতের চার সেনা নিহত

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের গুরেজ সেক্টরে সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশের চেষ্টা রুখতে গিয়ে গোলাগুলিতে সেনাবাহিনীর এক মেজর ও তিন জওয়ান নিহত হয়েছেন। তীব্র গুলিবিনিময়ে মৃত্যু হয়েছে চার সন্ত্রাসীর।
জানা গেছে, মঙ্গলবার ভোরে বান্দিরপোর জেলার গুরেজ সেক্টরে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মির থেকে আটজনের একটি দল অনুপ্রবেশের চেষ্টা করে। তাদের দেখতে পেয়ে গুলি চালান সেনা জওয়ানরা। পাল্টা গুলি চালায় জঙ্গিরাও। দু’পক্ষের গুলি বিনিময়ে মৃত্যু হয় কর্তব্যরত মেজর ও তিন সেনা জওয়ানের। সেনার পাল্টা গুলিতে মৃত্যু হয় চার জঙ্গিরও।
ঘটনাস্থলের কিছু দূর থেকেই উদ্ধার করা হয়েছে দুই জঙ্গির মৃতদেহ। আরও দুই জঙ্গির মৃত্যু হয়েছে বলে মনে করছে সেনা। আরও জঙ্গি এলাকায় লুকিয়ে রয়েছে বলেই সন্দেহ সেনার। সেই কারণেই গোটা এলাকা ঘিরে ফেলে অত্যন্ত সন্তর্পণে তল্লাশি চালানো হচ্ছে। অতিরিক্ত সেনা এবং নিরাপত্তাকর্মী এলাকায় পাঠানো হচ্ছে। তবে সেনার তরফে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি। কোন জঙ্গি গোষ্ঠী অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে, সেই বিষয়টিও স্পষ্ট নয়।