ঢাকাTuesday , 7 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আড়াই কোটি ছুঁইয়েছে অস্ট্রেলিয়ার জনসংখ্যা

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : নির্ধারিত লক্ষ্যমাত্রার প্রায় এক দশক আগেই অস্ট্রেলিয়ার জনসংখ্যা ২ কোটি ৫০ লাখ ছুঁইয়েছে। মঙ্গলবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।মূলত: অভিবাসীদের কারণেই অস্ট্রেলিয়ার জনসংখ্যা দ্রুত বেড়েছে বলে পরিসংখ্যানে দেখা গেছে। এতে দেখা গেছে, প্রতি এক মিনিটে একজন ব্যক্তি অস্ট্রেলিয়ায় বসবাসের জন্য আসেন। এর ফলে বাড়ি, গাড়ি, স্কুল ও হাসপাতালের চাহিদা বাড়ছে এবং দেশটির অর্থনৈতিক সৌভাগ্য বেড়ে চলছে।
গত জুনে অস্ট্রেলিয়ার পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এক বছরে দেশটিতে জনসংখ্যা বেড়েছে ৩ লাখ ৮৮ হাজার বা ১ দশমিক ৬ শতাংশ। এর মধ্যে ৬২ শতাংশ হচ্ছে অভিবাসী আর ৩৮ শতাংশ হচ্ছে স্বাভাবিক বৃদ্ধি (জন্মহার ভিত্তিক)।
সংস্থাটি আরো জানিয়েছে, জনসংখ্যা বৃদ্ধির এই হার অব্যাহত থাকলে আগামী তিন বছরে অস্ট্রেলিয়ার জনসংখ্যা ২ কোটি ৬০ লাখে পৌঁছবে। পরিসংখ্যানে বলা হয়েছে, গত এক শতকে অস্ট্রেলিয়ার অভিবাসীদের মধ্যে বৃহৎ অংশ এসেছে ভারত, চীন, ব্রিটেন, ফিলিপাইন ও দক্ষিণ আফ্রিকা থেকে।