ঢাকাTuesday , 7 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্যালিফোর্নিয়ার দাবানল ইতিহাসে সবচেয়ে বড়

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ক্যালিফোর্নিয়ার দুটি দাবানল যা একত্রে ‘মেনডোসিনো কমপ্লেক্স ফায়ার’ নামে পরিচিত যুক্তরাষ্ট্রের রাজ্যটির ইতিহাসে ‘সবচেয়ে বড় সক্রিয় দাবানলে’ পরিণত হয়েছে। সোমবার রাজ্যের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
দাবানলে ইতিমধ্যে প্রায় ২ লাখ ৮৩ হাজার ৮০০ একর জায়গা পুড়ে গেছে, যা আয়তনে প্রায় লস অ্যাঞ্জেলেসের সমান। কর্মকর্তারা জানিয়েছেন, ‍উষ্ণ আবহাওয়া, প্রচণ্ড বাতাস ও স্বল্প আর্দ্রতার মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১৬টি স্থানে বড় আগুন মোকাবিলায় কাজ করছেন। রাজ্যের উত্তরে কার নামক স্থানে দাবানলে ইতিমধ্যে সাতজন নিহত হয়েছেন।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করে জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ার দাবানল খারাপ হওয়ার জন্য রাজ্যের পরিবেশ আইন দায়ী। তবে স্থানীয় পরিবেশবিদ ও কর্মকর্তারা ট্রাম্পের এই টুইট বার্তা প্রত্যাখ্যান করে তার সমালোচনা করেছেন।