ঢাকাSunday , 5 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রদ্ধাদের ভূতুরে অভিজ্ঞতা

Link Copied!

বিনোদন ডেস্ক : শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত সিনেমা স্ত্রী। শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে সিনেমাটি। এর শুটিং করতে গিয়েই নানা রকম ভূতুরে ঘটনার মুখোমুখি হতে হয় শ্রদ্ধা-রাজকুমারদের। ভারতীয় একটি সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছেন সিনেমাটির পরিচালক অমর কৌশিক।
স্ত্রী সিনেমার শুটিং হয়েছে ভারতের মধ্য প্রদেশের চান্দেরি নামক স্থানে। সিনেমার টিম একটি পরিত্যক্ত রাস্তায় শুটিংয়ের সিদ্ধান্ত নেয়। স্থানীয় বাসিন্দারা তাদের সেখানে শুটিং না করার জন্য সতর্ক করেন। ব্যস্ত শিডিউলের কারণে বাসিন্দাদের কথায় কান না দিয়ে শুটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় শুটিং টিম।
কিন্তু শুটিং করতে গিয়ে নানা সমস্যার মুখে পড়েন তারা। নানা রকম টেকনিক্যাল সমস্যা দেখা দেয়। সারারাত ক্যামেরার ফোকাস পুলার কোনো কাজ করেনি, লাইট বারবার নিভে এবং বাল্ব ভেঙে যাচ্ছিল। কিন্তু সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই সবকিছু স্বাভাবিক হয়ে যায়। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে সংবাদমাধ্যমটি।
এ প্রসঙ্গে অমর কৌশিক বলেন, ‘শুটিং শুরুর একদিন আগে কয়েকজন স্থানীয় বাসিন্দা আমার কাছে এসে জানায় আমরা যে রাস্তাটি শুটিংয়ের জন্য বেছে নিয়েছি তা ভূতুরে, কেউ সেখানে যায় না। যেহেতু আমরা রাতের দৃশ্যের শুটিং করছিলাম, এজন্য তারা খুব চিন্তায় ছিল। যাই হোক, আমরা শুটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই কারণ জায়গাটি সম্পূর্ণ আমাদের মন মতো ছিল। কিন্তু ওই রাতে আমরা শুটিং করতে গিয়ে অনেক সমস্যার মুখে পড়েছি।’
জানা গেছে, ১৯৯০ সালে ভারতের বেঙ্গালুরুতে ছড়িয়ে পড়ে- গভীর রাতে কেউ নাকি দরজায় কড়া নাড়ে। আর দরজা খুললেই সর্বনাশ, মৃত্যু নিশ্চিত। আর মাঝ রাতের অতিথির হাত থেকে বাঁচতে অনেকেই বাড়ির দরজায় লিখে রাখতেন ‘নালে বা’। ‘নালে বা’ একটি কন্নর শব্দ। এর অর্থ ‘আজ নয় কাল আসুন’। এই গল্প অবলম্বনে তৈরি হচ্ছে সিনেমাটি। আগামী ৩১ আগস্ট মুক্তি পাবে স্ত্রী সিনেমাটি।