ঢাকাSunday , 5 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিষেধাজ্ঞার আগেই ইউরোপের পাঁচটি বিমান পাচ্ছে ইরান

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর হওয়ার আগে ইরান বলছে, ফ্রান্স-ইতালির প্রতিষ্ঠান এটিআর ইরানকে পাঁচটি নতুন বিমান দিচ্ছে। খুব শিগগির বিমানগুলো তেহরানে পৌঁছাবে। ইরানের বিমান বহর সমৃদ্ধ করার জন্যই এই পদক্ষেপ। খবর আল জাজিরার।
শনিবার ইরান এয়ারলাইন্স তাদের টেলিগ্রাম চ্যানেলে ঘোষণা দিয়েছে, চুক্তি অনুযায়ী, স্থানীয় সময় রবিবার সকালে মেহরাবাদ বিমানবন্দরে পাঁচটি নতুন এটিআর এয়ারক্র্যাফট পৌঁছাবে।
ফ্রান্সে অবস্থানরত ইরান এয়ারের নির্বাহী পরিচালক ফারজানেহ শারাফবাফির বরাত দিয়ে সংবাদ মাধ্যম জানিয়েছে, এসব নতুন বিমান ফ্রান্সের তৌলুস বিমানবন্দর থেকে সরাসরি ইরানের মেহরাবাদ বিমানব্ন্দরে এসে পৌছাবে। ২০১৭ সালের এপ্রিলে ফ্রান্স-ইতালি যৌথ নির্মিত এটিআর কোম্পানীর কাছ থেকে ইরান ২০টি বিমান কেনার জন্য যে চুক্তিতে সই করে তার আওতায় এটিআর-৭২৬০০ মডেলের পাঁচটি বিমান পেতে যাচ্ছে তেহরান। এর আগে তেহরানকে আটটি এটিআর বিমান সরবরাহ করা হয়েছে।
সোমবার থেকে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রথম ধাপ কার্যকর হচ্ছে। এটিআর ইউরোপ ভিত্তিক কোম্পানি। যেহেতু তাদের ব্যবসা যুক্তরাষ্ট্রে আছে, তাই তারা নিষেধাজ্ঞার আওতাধীন।
ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে ২০১৫ সালে পরমাণু সমঝোতা সই হওয়ার পর ইরানের বিমান পরিবহন সংস্থার ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যায় এবং বিভিন্ন কোম্পানীর কাছে থেকে বহু বিমান কেনার চুক্তি করে তেহরান। তবে গত ৮ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন। এরপর ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন তিনি।