ঢাকাSaturday , 4 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১৮

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৮ জন নিহত হয়েছে। শনিবার সকালে উত্তর-পশ্চিম সাইবেরিয়ায় এ ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।রাশিয়ার জরুরিমন্ত্রী জানিয়েছেন, এমআই-৮ হেলিপ্টারটি স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে ক্রাসনোইয়ার্স্ক অঞ্চলের ইগারকা শহর থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে তিনজন ক্রু ও ১৫ জন আরোহি ছিল। তাদের সবার মৃত্যু হয়েছে।
হেলিকপ্টারটিতে করে শ্রমিকদের একটি জ্বালানি স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, উড্ডয়নের কিছুক্ষণ পর আরেকটি হেলিপ্টারের বহন করা কার্গোর সঙ্গে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটির প্রপেলার ব্লেডের সংঘর্ষ হয়েছিল। রাশিয়ার যোগাযোগমন্ত্রী জানিয়েছেন, দ্বিতীয় হেলিক্টারটি নিরাপদে অবতরণ করেছে। শান্তপূর্ণ আবহাওয়াতেই দুর্ঘটনাটি ঘটেছে।