ঢাকাThursday , 2 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিরোধীদের দমন-পীড়ন বন্ধে জিম্বাবুয়ের প্রতি আন্তর্জাতিক আহ্বান

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : সাধারণ নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিক্ষোভকারী বিরোধীদের ওপর দমন-পীড়ন বন্ধে জিম্বাবুয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। জাতিসংঘ এবং জিম্বাবুয়ের প্রাক্তন ঔপনিবেশিক শাসক যুক্তরাজ্য নির্বাচন পরবর্তী এ সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
বিবিসি জানিয়েছে, সোমবারের নির্বাচন পরবর্তী সহিংসতায় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছে।
গত নভেম্বরে দেশটিতে তিন দশকেরও বেশি সময় ক্ষমতায় থাকায় রবার্ট মুগাবেকে উৎখাত করা হয়। এরপর এটাই ছিল প্রথম পার্লামেন্ট নির্বাচন। নির্বাচনে ক্ষমতাসীন দল জানু-পিএফ অধিকাংশ আসনে বিজয়ী হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বিরোধীদের অভিযোগ, জানু-পিএফ নির্বাচনে জিততে কারচুপির আশ্রয় নিয়েছে।
পার্লামেন্ট নির্বাচনের পাশাপাশি সোমবার দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটও হয়েছে। তবে প্রেসিডেন্ট নির্বাচনের ফল এখনো প্রকাশ করা হয়নি। বিরোধী দলীয় জোট মুভমেন্ট ফর ডেমোক্রেটিক চেঞ্জ (এমডিসি) দাবি করেছে, তাদের প্রার্থী নেলসন চামিসা ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এমনানগাওয়াকে পরাজিত করেছে।
৩৮ বছর ধরে ক্ষমতায় থাকা জানু-পিএফ এ অভিযোগ অস্বীকার করেছে। তাদের নির্বাচনে কোনো কারচুপি হয়নি।
জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস জিম্বাবুয়ের রাজনীতিবিদদের সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন। সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হ্যারিয়েট বল্ডউইন।
হারারের মার্কিন দূতাবাস টুইটারে বলেছে, জিম্বাবুয়ের সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ‘ঐতিহাসিক সুযোগ’ আছে। দেশটির সেনাবাহিনীকে ‘সংযত আচরণেরও’ অনুরোধ জানিয়েছে দূতাবাস।
মানবাধিকার বিষয়ক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিক্ষোভ দমনে সেনাবাহিনীর কর্মকাণ্ড তদন্তে জিম্বাবুয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।