ঢাকাMonday , 30 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে ওয়ালটনের শুভেচ্ছা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : মাছরাঙা টেলিভিশনের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী ও অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে দেশের স্বনামধন্য ইলেকট্রনিকস, ইলেকট্রিক্যাল, হোম অ্যাপ্লায়েন্স ও অটোমোবাইল পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। সোমবার দুপুরে মাছরাঙা টেলিভিশনের নিজস্ব কার্যালয়ে গিয়ে শুভেচ্ছা জানানো হয়।
ওয়ালটনের নির্বাহী পরিচালক (পিআর অ্যান্ড মিডিয়া) হুমায়ূন কবীর মাছরাঙা টেলিভিশনের কর্মকর্তাদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় মাছরাঙা টিভির বিক্রয় ও বিপণন বিভাগের নির্বাহী পরিচালক অজয় কুমার কুণ্ডুসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।