ঢাকাMonday , 30 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেনা বাহিনীর জুতা পালিশকারী ইমরান

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি অনুষ্ঠিত হওয়া পাকিস্তানের সাধারণ নির্বাচনে অবাক করা জয় পেয়েছে সাবেক ক্রিকেটার ইমরান খান। তবে নির্বাচনের আগে থেকেই তার সমালোচনায় মগ্ন রয়েছেন তার সাবেক স্ত্রী রেহাম খান। ধর্ষণ, দুর্নীতিসহ একাধিক অভিযোগ এনেছেন ইমরানের বিরুদ্ধে। এবার তাকে পাকিস্তান সেনাবাহিনীল জুতা পালিশ করা প্রধানমন্ত্রী হিসেবে আখ্যায়িত করেছেন রেহাম।
রেহাম বলেন, ‘পাকিস্তান সেনাবাহিনীর জুতা পালিশের লোক দরকার ছিল। সেই লোক তারা পেয়ে গেছে প্রধানমন্ত্রী হিসাবে। তাদের একটা পুতুল প্রধানমন্ত্রী দরকার ছিল। ইমরান সেই জায়গাটা নিতে পেরেছেন।’ খবর ডন ও দ্য হিন্দুর।
নির্বাচনী প্রচারে ভারতকে এড়িয়ে গিয়েছেন ইমরান। এর কারণ জানিয়ে রেহাম বলেন, ‘ভারতের বিরুদ্ধে সেভাবে প্রচারে মুখ খোলেননি ইমরান। কারণ, সেখানে তার অনেক বন্ধু আছেন। তাছাড়া ভারতে যথেষ্ট জনপ্রিয়ও ইমরান। মুখ খুললেন প্রধানমন্ত্রী হিসাবে জেতার পর। কারণ পাক সেনার নির্দেশেই ইমরান বলেন কাশ্মীর আসল সমস্যা। ভারত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন করে সমস্যা পাকাচ্ছে। এই কথাটা ভোটের আগে বলেননি তিনি। এখন পাক সেনাকে খুশি করতে জাতীয়তাবাদী নেতা সাজার চেষ্টা করছেন।’
দ্য হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে রেহাম বলেন, ইমরান কীরকম দ্বিচারী দেখুন, নওয়াজ শরিফ ভারতের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে চেয়েছিলেন, ‘তখন ইমরান তাকে বিশ্বাসঘাতক বলে সমালোচনা করেছিলেন। এমনকি ভারতকে মোস্ট ফেভার্ড নেশন বা এমএফএন-এর তকমা দেওয়ারও তীব্র বিরোধিতা করে তা আটকে দেওয়ার মূলে ছিলেন তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান। অথচ ভোটে জিতেই সুর বদলে ইমরান বলছেন, ভারতের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক মজবুত করতে চান তিনি। কিন্তু ভারতই নাকি আলোচনার রাস্তা বন্ধ করে রেখেছে।’
গত তিন বছর ধরে ইমরানকে গোলাম বানানোর পরিকল্পনা ছিলো সেনাবাহিনীর- এমন অভিযোগ করে রেহাম বলেন, ‘পাক সেনার কথা মতোই চলবেন ইমরান। কারণ দেশ চালানোর বা রাজনীতি করার কোনো অভিজ্ঞতা নেই ইমরানের। ইমরানকে ইসলামাবাদের মসনদে বসানোর পরিকল্পনা গত প্রায় তিন বছর ধরে করছিল পাক সেনা। নির্বাচন স্বচ্ছ এবং সুষ্ঠুভাবে হলে এতো ভোটে জিততে পারতেন না সাবেক এ ক্রিকেট কিংবন্দী। ভারত হোক বা পাকিস্তান ইমরানকে পাক সেনা যা বলবে তিনি ঠিক সেই কাজটাই করবেন, কারণ, তাঁর নিজস্ব কোনও আদর্শ নেই।’
নির্বাচনের আগে রেহাম তার প্রকাশিত আত্মজীবনিমূলক বইয়ে ইমরানের সম্পর্কে অনেক ভয়ঙ্কর তথ্য দিয়েছিলেন। কিন্তু তিনি এমন সব তথ্য প্রকাশ করলেও নির্বাচনে ইমরানের জয়ে কোনো প্রভাব পড়েনি। এর কারণ হিসেবে রেহাম বলেন, ‘উপমহাদেশে এ ধরনের যৌন কেচ্ছা কোনো পুরুষের ভাবমূর্তি কালিমালিপ্ত করতে পারে না। অথচ কোনো মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটলে ফল হয় ভিন্ন। রেহামের মতে, তিনটে বিয়ে ও বিবাহবিচ্ছেদ দুর্নীতিগ্রস্ত ইমরানকে পাকিস্তানে হিরো বানিয়েছে।’
তবে নির্বাচনের আগে রেহামের এসব তথ্য যেমন ইমরানের জয় ঠেকাতে পারেনি। জয়ের পর সরকার গঠন এবং প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রেও তেমন কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এরই মধ্যে নওয়াজ শরিফের পিএমএল-এন এবং বিলাওয়াল ভুট্টের পিপিপি সঙ্গে জোট করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছে ১১৫ আসন পাওয়া ইমরানের তেহরিক ই ইনসাফ। বরং তিনি ছোট ছোট দল এবং নিরপেক্ষ সাংসদদের সঙ্গে জোটের জন্য ইতোমধ্যে কাজ শুরু করেছেন।
তবে কাদের সঙ্গে চূড়ান্ত জোট হচ্ছে তা এখনও স্পষ্ট নয়। আগামী ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসের আগেই সরকার গঠনের পরিকল্পনা করেছেন ইমরান খান।