ঢাকাSaturday , 28 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তিন সিটিতে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ৩০ জুলাই তিন সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৪ প্লাটুন সদস্য মোতায়ন করা হয়েছে। শনিবার দুপুরে বিজিবির গণসংযোগ কর্মকর্তা মহসিন রেজা এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ১৫ প্লাটুন, বরিশাল সিটি করপোরেশন এলাকায় ১৫ প্লাটুন এবং সিলেট সিটি করপোরেশন এলাকায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে। তিন সিটি করপোরেশন এলাকায় শনিবার থেকে নির্বাচনের পরদিন অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত বিজিবি মোতায়ন থাকবে।
তিনি আরো জানান, তিন সিটি করপোরেশনের প্রত্যেক নির্বাচনী এলাকায় অতিরিক্ত ৪ প্লাটুন করে বিজিবি সদস্য রিজার্ভ রাখা হয়েছে। প্রয়োজনে আরো বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে।