ঢাকাFriday , 27 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রাক্তন প্রেমিকের সেলফিতে স্বস্তিকা!

Link Copied!

বিনোদন ডেস্ক : টলিউডের সাহসী অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। অভিনয় আর রূপের দ্যুতি ছড়িয়ে যতটা দর্শকের নজর কেড়েছেন তার চেয়ে টলিউড সিনেমায় সাহসী দৃশ্যে অভিনয় করে আলোচিত হয়েছেন তিনি।
১৯৯৮ সালে প্রমিত সেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন স্বস্তিকা। ২০০৩ সালে ‘হেমন্তের পাখি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন এই অভিনেত্রী। ২০০৭ সালে প্রমিত-স্বস্তিকার বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর টলিউডের একাধিক চিত্রনায়ক ও পরিচালকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান এই নায়িকা।
শোনা যায়, পরমব্রত চ্যাটার্জির সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার পরই পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান স্বস্তিকা। এ পরিচালকের ‘মিশর রহস্য’, ‘জাতিস্মর’ সিনেমায় অভিনয়ও করেন তিনি। আর সেখান থেকেই তাদের সম্পর্কের সূত্রপাত। যদিও এ সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি।
দীর্ঘদিন পর সাবেক প্রেমিক সৃজিত মুখার্জির সঙ্গে সেলফি তুললেন স্বস্তিকা। আর এ সেলফি সৃজিত তার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘জন্মের আগেও জন্ম, পরেও জন্ম, তুমি এমন’। ক্যাপশনের এই লাইনটি ‘জাতিস্মর’ সিনেমার একটি গানের কথা।
ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সৃজিত তার পরবর্তী সিনেমা ‘শাহজাহান রেজেন্সি’(Shah Jahan Regency)-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বর্তমানে দক্ষিণ কলকাতায় সিনেমাটির শুটিং চলছে। এ সিনেমায় অভিনয় করছেন স্বস্তিকা ‍মুখার্জি। শুটিংয়ের ফাঁকেই সেলফিবন্দি হন এই প্রাক্তন জুটি।