ঢাকাFriday , 27 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের পরিকল্পনা করছেন তামান্না ভাটিয়া!

Link Copied!

বিনোদন ডেস্ক : বিয়ের পরিকল্পনা করছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। প্রেমিকের সঙ্গেই তার বিয়ে হচ্ছে। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, তামান্না যাকে বিয়ে করতে যাচ্ছেন তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী একজন চিকিৎসক। প্রেমের সম্পর্ক থাকলেও পরিবারের অনুমতি নিয়েই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তামান্না। খুব শিগগির বিয়ের তারিখও ঘোষণা করা হবে। এ নিয়ে তেলেগু ইন্ডাস্ট্রিতে চলছে জোর গুঞ্জন। যদিও এ বিষয়ে তামান্নার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
দক্ষিণের পাশাপাশি বলিউড সিনেমাতেও অভিনয় করেছেন তামান্না। তবে প্রভাসের সঙ্গে বাহুবলি সিনেমায় অভিনয় করে বেশ আলোচনায় আসেন এ অভিনেত্রী। ব্যক্তি জীবনে একাধিকবার তার প্রেমের গুঞ্জন শোনা গেছে। তবে প্রতিবারই তা অস্বীকার করে এ অভিনেত্রী জানিয়েছেন, প্রেম করার মতো সময় তার নেই।
বর্তমানে বেশ কিছু সিনেমার কাজ নিয়ে ব্যস্ত তামান্না। আগামী ছয় মাস এই কাজগুলো নিয়েই ব্যস্ত থাকতে হবে তাকে। এর মধ্যে রয়েছে-চিরঞ্জীবীর সঙ্গে সাই রা নরসিমহা রেড্ডি, হিন্দি সিনেমা খামোশি ইত্যাদি।