ঢাকাFriday , 27 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বলিউডে দক্ষিণের অমলা

Link Copied!

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অমলা পল। দক্ষিণের চার ভাষার সিনেমাতেই অভিনয় করেছেন তিনি। এবার বলিউডে পা রাখতে চলেছেন এ অভিনেত্রী।
সিনেমাটিতে অমলার বিপরীতে অভিনয় করবেন অর্জুন রামপাল। এটি পরিচালনা করবেন নরেশ মালহোত্রা। চলতি বছর অক্টোবরে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। হিমালয়ে এর দৃশ্যায়ন করা হবে। আগামী বছর এটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
এ প্রসঙ্গে অমলা পল বলেন, ‘যখন নরেশের সিনেমাটির প্রস্তাব আমার কাছে আসে আমি খুবই উচ্ছ্বসিত হয়েছিলাম। তিনি আমার কিছু তামিল সিনেমা দেখেছিলেন, তারপর প্রজেক্টটি নিয়ে আমার কাছে আসেন। আমি তার কাছে গল্পটি শুনে খুবেই উচ্ছ্বসিত হই। যেহেতু তিনি আমার কাজ আগেই দেখেছিলেন তার বিশ্বাস ছিল আমি চরিত্রটি ভালোভাবে করতে পারব। সুতরাং কোনো অডিশনের দরকার হয়নি। চরিত্র আমার কাছে তৈরি হয়েই এসেছে।’
অতীতে অনেকবারই বলিউডে সিনেমার জন্য প্রস্তাব পেয়েছেন অমলা। তবে পছন্দ না হওয়ায় সেগুলো ফিরিয়ে দিয়েছেন এ অভিনেত্রী। তবে এবার সবকিছু মিলে যাওয়ায় রাজি হয়েছেন তিনি।