ঢাকাFriday , 27 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এমপি সুজার মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

Link Copied!

নিউজ ডেস্ক : খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এস এম মোস্তফা রশিদী সুজা ইন্তেকাল করেন।
শুক্রবার পৃথক শোকবার্তায় তারা মরহুমের বিদ্রেহীর আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, দেশবাসী তথা খুলনার জনগণ তাদের ঘনিষ্ঠ এক নেতাকে হারালো। তিনি এলাকার উন্নয়নে এবং দেশের গণতন্ত্র বিকাশে ব্যাপক অবদান রেখে গেছেন। তার ইন্তেকালে দেশের রাজনৈতিক ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হলো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোকবার্তায় বলেন, জনপ্রিয় এই আওয়ামী লীগ নেতা আজীবন জনগণের জন্য কাজ করেছেন। রাজনীতির পাশাপাশি খুলনার উন্নয়নে জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।