ঢাকাThursday , 26 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বর্তমান ইসির অধীনেই নিরপক্ষে নির্বাচন সম্ভব

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বর্তমান কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপক্ষে নির্বাচন সম্ভব বলে বলে আশা ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্শা বার্নিকাট বলেন, ‘আমি আশা করছি, এই কমিশনের অধীনেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হবে।’
গাজীপুর সিটি নির্বাচন নিয়ে তার বক্তব্যের সমালোচনা করেছে নির্বাচন কমিশন, সাংবাদিকদের এমন কথার জবাবে মার্শা বার্নিকাট বলেন, ‘এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। যেকোনো আলোচনা-সমালোচনা গণতন্ত্রের সৌন্দর্য, সেটা সুষ্ঠুভাবে চলতে দেওয়া উচিত।’
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘সব বিষয়ে কথা হয়েছে। নির্বাচনে সব দলকে সমান সুযোগ-সুবিধা দেওয়ার পরামর্শ দিয়েছি।’