ঢাকাThursday , 26 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভিয়েতনামে বন্যায় ২৯ জনের প্রাণহানি

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ভিয়েতনামের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে ঘূর্ণিঝড় সন থিন এর প্রভাবে বন্যায় ২৯ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া পাঁচ জন নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে এ কথা বলা হয়। খবর সিনহুয়া’র।
ভিয়েতনামের সংবাদ মাধ্যমে বলা হয়, যারা নিহত হয়েছেন তাদের মধ্যে ১৫ জন উত্তরাঞ্চলীয় পার্বত্য প্রদেশ ইন বেই এর। উত্তর পার্বত্য প্রদেশ সন লা’তে ছয়জন, থাঞ্চ হোয়া প্রদেশে তিনজন এবং উত্তর পার্বত্য অঞ্চল লাও কাই ও থান হোয়া প্রদেশে একজনের প্রাণহানি হয়েছে।
বর্ষা মৌসুমের প্রথম দিকে ঘূর্ণিঝড় ও গ্রীষ্মমন্ডলীয় নিম্নচাপ ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় উপকূলে আঘাত হানে। ভিয়েতনামে ২০১৭ সালে সাগরে সর্বাধিক ১৬ টি ঘূর্ণিঝড় এবং চারটি ছোট নিম্নচাপের সৃষ্টি হয়। ঘূর্ণিঝড়ে ৩৮৬ জনের প্রাণহানি হয় এবং ৬ লাখেরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়।