ঢাকাThursday , 26 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে হয়রানি-গ্রেপ্তার না করার নির্দেশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আপিল বিভাগের নির্দেশনা অমান্য করে কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মী, সমর্থক ও নির্বাচন প্রচারকারীদের গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
পুলিশের মহাপরিদর্শক, বরিশালের পুলিশ কমিশনার ও জেলা প্রশাসককে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সগীর হোসেন লিওন।
রিটকারী আইনজীবী অ্যাডভোকেট সগীর হোসেন লিওন জানান, রিটের শুনানি নিয়ে অন্তবর্তী আদেশের পাশাপাশি আপিল বিভাগের নির্দেশনা অনুসরণ না করে বিএনপি নেতা-কর্মী, সমর্থক, নির্বাচন প্রচারকারীদের বৈষম্যমূলকভাবে গ্রেপ্তার ও হয়রানি কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন। স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, বরিশালের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিস্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
বরিশালে সিটি করপোরেশন নির্বাচন ঘিরে বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তারের অভিযোগে বরিশালের বিএনপির মেয়র প্রার্থী মজিবুর রহমান সরোয়ার গতকাল রিট আবেদনটি দায়ের করেন। আজ ওই রিটের শুনানি অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী বরিশাল সিটি নির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী ৩০ জুলাই।