ঢাকাThursday , 26 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বলিউডে আগ্রহী শ্রীদেবীর ছোট মেয়ে

Link Copied!

বিনোদন ডেস্ক : প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ও নির্মাতা বনি কাপুরের বড় মেয়ে জানভি কাপুর। গত শুক্রবার মুক্তি পেয়েছে তার প্রথম সিনেমা ধড়ক। মুক্তির পর বক্স অফিসে শুরুটা বেশ ভালো করেছে সিনেমাটি।
এদিকে জানভির মতো শ্রীদেবী-বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুরও বলিউড সিনেমায় অভিনয় করতে আগ্রহী। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন বনি কাপুর।
এ প্রসঙ্গে বনি কাপুর বলেন, ‘আমি বলব না জানভিকে আমি অনুপ্রেরণা জুগিয়েছি। বরং তার যা ইচ্ছা তা করতে উৎসাহ দিয়েছি। কেন কারো প্রতিভা নষ্ট করব? যেমন, সালমান খান বলার আগে আমি বুঝতে পারিনি অর্জুনের (কাপুর) মধ্যে অভিনেতা হওয়ার প্রতিভা রয়েছে। অন্যদিকে আমার বড় মেয়ে আনশুলা পড়ালেখার বিষয়ে আগ্রহী। খুশি প্রথমে মডেলিং করতে চেয়েছিল কিন্তু লক্ষ্য পরিবর্তন করে এখন অভিনেত্রী হতে চায়।’
এর আগে খুশির বলিউড সিনেমা নিয়ে জানভিকেও প্রশ্ন করা হয়। তবে এ বিষয়ে কিছু জানেন বলে জানিয়েছিলেন ধড়ক অভিনেত্রী। বরং খুশিকেই প্রশ্নটি করার জন্য সাংবাদিকদের অনুরোধ করেন জানভি। তবে খুব শিগগির খুশিকে বলিউডে দেখা যেতে পারে এবার তা নিশ্চিত করলেন বনি কাপুর।