ঢাকাWednesday , 25 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদে আসছেন ‘বেপরোয়া’ রোশান

Link Copied!

বিনোদন প্রতিবেদক : জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা ‘বেপরোয়া’। এতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক রোশান ও চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। সিনেমাটি নির্মাণ করেছেন ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা রাজা চন্দ।
ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাবে বলে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। মুক্তিকে সামনে রেখে গতকাল এর প্রথম পোস্টার প্রকাশ করা হয়েছে। পোস্টারে অ্যাকশন হিরোর লুকে দেখা যায় রোশানকে।
রোশান-ববি ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুল আলম সাচ্চু, তারিক আনাম খান, নানা শাহ, রেবেকা, কমল পাটকেরসহ অনেকে।
সিনেমা প্রসঙ্গে রোশান বলেন, ‘‘বেপরোয়া’ সিনেমার কাজ দারুণ হয়েছে। আমার সেরা কাজ এটি। ঈদে মুক্তি পাওয়ার মতো সিনেমা ‘বেপরোয়া’। বড় বাজেট, ভালো নির্মাতা, দুর্দান্ত মেকিং, মারকাটারি অ্যাকশন, রোমান্স সবকিছুই আছে এ সিনেমায়। আশা করছি, সিনেমাটি দর্শক খুব ভালোভাবে গ্রহণ করবেন।’’
বিগ বাজেটের এ সিনেমা শুধু বাংলাদেশে নয়, ভারত ও বিশ্বের অন্যান্য দেশেও মুক্তি দেওয়া হবে বলে এর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে। গত বছরের ২৭ আগস্ট সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়।
চিত্রনায়ক রোশান অভিনীত ‘রক্ত’, ‘ধ্যাততেরিকি’, ‘ককপিট’ নামে তিনটি সিনেমা মুক্তি পেয়েছে।