ঢাকাWednesday , 25 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে ভোটকেন্দ্রের কাছে আত্মঘাতী হামলায় নিহত ২৫

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের কোয়েটায় একটি ভোটকেন্দ্রের কাছে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২৪ জন। পাকিস্তান পুলিশের মহাপরিদর্শক মোহসিন বাট এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে পুলিশ কর্মকর্তা ও বেসামরিক নাগরিক রয়েছে।
ডন অনলাইন জানিয়েছে, বুধবার কোয়েটার পূর্বাঞ্চলীয় বাইপাস এলাকায় একটি স্কুলের কাছে পুলিশের গাড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হয়। ওই স্কুলটি ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। এ ঘটনার পর সেখানকার ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
বুধবার পাকিস্তানের ১১তম জাতীয় পার্লামেন্ট নির্বাচন শুরু হয়েছে। নির্বাচনের দিন দেশটিতে এটাই প্রথম সহিংস ঘটনা।