ঢাকাWednesday , 25 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ থেকে পণ্য নিতে চায় আফগানিস্তান

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ থেকে পণ্য নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে আফগানিস্তান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত দেশটির নতুন রাষ্ট্রদূত আবদুল কাইয়ুম মালিকজাদ এ আগ্রহের কথা জানান।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জানা গেছে, বৈঠকে দুই দেশের সম্পর্ক আরো এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। এ সময় আফগান রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে ওষুধ, তৈরি পোশাকসহ অন্যান্য পণ্য নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন।
নবনিযুক্ত আফগান রাষ্ট্রদূতকে তার দায়িত্ব পালনকালে সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।