ঢাকাWednesday , 25 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নগরবাসীর জন্য লাশবাহী গাড়ির ব্যবস্থা ডিএসসিসির

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। এবার এই দিনটি নাগরিক সেবার মাধ্যমে পালন করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট ঘোষণা অনুষ্ঠানে ডিএসসিসি মেয়র সাঈদ খোকন এ ঘোষণা দেন।
তিনি বলেন, শুধু সভা আলোচনা করে শোক দিবস পালন না করে এ দিনটিতে জনসেবা করে বঙ্গবন্ধুকে স্মরণ করতে চাই। সে উপলক্ষে আগামী পয়লা আগস্ট থেকে ঢাকার ভাসমান ছিন্নমূল মানুষ যারা ঢাকায় নতুন এসেছেন, তাদের কেউ যদি মারা যান তবে তাদের জানাজা, দাফন, বাড়িতে লাশ নেওয়ার জন্য লাশবাহী গাড়ির ব্যবস্থা করা, ইমামসহ সব ধরনের সেবা দেওয়া হবে। আগামী এক বছর পর্যন্ত এ সেবা বিনামূল্যে দেবে ডিএসসিসি।
তিনি আরো বলেন, সেবা যেন সহজে নাগরিকরা পেতে পারেন, সেজন্য একটি মোবাইল হটলাইন চালু করা হবে। এছাড়া আগস্ট মাসের প্রথম ১৫ দিন দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকা প্রাথমিক স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হবে। স্বাস্থ্য সেবা ও দাফনের সহায়তার এই কার্যক্রমের সাড়ার পরিপ্রেক্ষিতে তা আরো বর্ধিত করা হবে।