ঢাকাWednesday , 25 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু ১৮ নভেম্বর

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষা আগামী ১৮ নভেম্বর সারা দেশে একযোগে শুরু হবে। চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।
বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পরীক্ষা সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় এই তথ্য জানিয়েছেন।
পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয় ২০০৯ সালে। আর ইবতেদায়ি পরীক্ষা শুরু হয় ২০১০ সালে। প্রথম দুই বছর বিভাগভিত্তিক ফল প্রকাশ করা হয়। ২০১১ সাল থেকে গ্রেডিং পদ্ধতিতে এই পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে। ২০১৩ সাল থেকে এই পরীক্ষার সময় আধ ঘণ্টা বাড়িয়ে আড়াই ঘণ্টা করা হয়।
গত বছর ১৯ নভেম্বর প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নেয় মোট ৩০ লাখ ৯৬ হাজার ৬৫ জন ক্ষুদে শিক্ষার্থী।