ঢাকাTuesday , 24 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বৃষ্টিতে ভিজে কি যে ঠান্ডা লাগছিল

Link Copied!

বিনোদন ডেস্ক : ‘আমি সন্তানসম্ভবা এক নারীর চরিত্রে অভিনয় করেছি। গল্পে একবার ছিনতাইকারীর কবলে পড়ি। তখন অনেক বৃষ্টি হচ্ছিল। গতকাল রাত ১২টার দিকে এই দৃশ্যটির শুটিং করেছি। তখন সত্যি ঝুম বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিতে ভিজে কি যে ঠান্ডা লাগছিল।’ শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে এভাবেই কথাগুলো বলেন লাক্স তারকা-অভিনেত্রী তানিন তানহা।
ঈদুল আজহা উপলক্ষে নির্মিত হয়েছে একক নাটক ‘প্রতিসরণ’। শাহজাহান সৌরভের রচনায় নাটকটি পরিচালনা করেছেন কিন্নর তানিম। আর এতে একজন অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে দেখা যাবে তানিনকে।
নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক কিন্নর তানিম বলেন, ‘অসুস্থ স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে সর্বশেষ ছিনতাইয়ের পথ বেছে নেয় তৌফিক। আর তার ছিনতাইয়ের কবলে পড়ে প্রাণ হারায় রাফায়েতের সন্তানসম্ভবা স্ত্রী নওমী। প্রতিশোধ নিতে রাফায়েত ছিনতাইকারী তৌফিককে খুঁজে বেড়ায়। একপর্যায়ে তাকে খুঁজে পায় এবং দেখে তৌফিকের স্ত্রী জয়াও সন্তানসম্ভবা। প্রচন্ড ক্ষোভ আর আক্রোশ থাকা সত্বেও তৌফিকের অনাগত সন্তানের কথা চিন্তা করে রাফায়েত তাকে ক্ষমা করে দেয়। কিন্তু প্রকৃতির নির্মম পরিহাস থেকে মুক্তি পায় না তৌফিক। এমন গল্প নিয়ে এগিয়েছে নাটকটির গল্প।’
নাটকের গল্পে রাফায়েত চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা। নওমী চরিত্রে ঈশানা খান। তৌফিক চরিত্রে অভিনয় করেছেন অবাক রায়হান রিয়াদ। আর জয়া চরিত্রটি রূপায়ন করেছেন তানিন তানহা।
নাটকটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে পরিচালক কিন্নর তানিম বলেন, ‘দর্শকদের জন্য ব্যতিক্রমধর্মী কিছু থাকছে এই নাটকে। আশা করছি, সব শ্রেণির দর্শকদের কাছে নাটকটি ভালো লাগবে।’
‘প্রতিসরণ’ নাটকের শুটিং সেটে শ্যামল, তানিন, ঈশানাসহ অন্যান্য
নগরীর উত্তরা ও শেওড়াপাড়ায় নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। নাটকটির চিত্রগ্রহণে ছিলেন সিফাত আল শাহরিয়ার। ঈদুল আজহায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।