ঢাকাTuesday , 24 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জিডি করলেন দেবাশীষ বিশ্বাস

Link Copied!

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় উপস্থাপক ও চিত্রপরিচালক দেবাশীষ বিশ্বাস। তার ভেরিফায়েড ফেসবুক আইডি গতকাল সোমবার হ্যাক হয়েছে। এদিন ভোর ৫টা ৫১ মি‌নি‌টে তার ফেসবুক আইডিটি হ্যাক হ‌য়েছে ব‌লে জানিয়েছেন দেবাশীষ। এজন্য গতকাল সোমবার শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি। জি‌ডি নম্বর ১৩৭০।
এ প্রসঙ্গে দেবাশীষ বিশ্বাস বলেন, ‘সোমবার ভোর ৫টা ৫১ মি‌নি‌টের পর থেকে আমার ফেসবুক অ্যাকাউন্ট আর ব্যবহার করা সম্ভব হচ্ছে না। হ্যাক করে এই আইডিটি এখন অন্য কেউ ব্যবহার করছে। এই আইডি থেকে কোনো ধরণের অশালীন বক্তব্যের কোনো পোস্ট এবং রাষ্ট্রীয় ও ধর্মীয় অবমাননামূলক কোনো বক্তব্য দিয়ে থাকলে এর জন্য আমি দায়ি নই।’
দেবাশীষ বিশ্বাস বর্তমানে ‘শ্বশুরবা‌ড়ি জিন্দাবাদ-২’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে জুটি বেঁধে অভিনয় করছেন বা‌প্পি চৌধুরী-অপু‌ বিশ্বাস।