ঢাকাTuesday , 24 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেয়েকে নিয়ে আত্মবিশ্বাসী সাইফ

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সাইফ আলী খান। সম্প্রতি নেটফ্লিক্সের ‘স্যাকরেড গেমস’ ওয়েব সিরিজে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করে দর্শক-সমালোচকের বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি।
এদিকে আগামী নভেম্বরে মুক্তি পেতে যাচ্ছে সাইফের মেয়ে সারা আলী খানের সিনেমা- কেদারনাথ। বলিউডে এটি সারার প্রথম সিনেমা হলেও মেয়েকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী সাইফ। ভারতীয় একটি সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছেন এই অভিনেতা।
সারার অভিষেক নিয়ে উদ্বিগ্ন কিনা? এমন প্রশ্নের উত্তরে সাইফ আলী খান বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে, সে খুব ভালো করবে। সে সঠিক ব্যক্তির তত্ত্বাবধায়নেই রয়েছে। আমি মোটেও আর নার্ভাস নই।’
গ্রামীণ পটভূমিতে নির্মিত প্রেমের গল্প নিয়ে তৈরি হচ্ছে কেদারনাথ। সিনেমাটি পরিচালনা করছেন অভিষেক কাপুর। এতে সারার বিপরীতে অভিনয় করছেন সুশান্ত সিং রাজপুত। আগামী ৩০ নভেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
কেদারনাথ ছাড়াও সিম্বা সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সাইফ কন্যা। এটি পরিচালনা করছেন রোহিত শেঠি। এতে রণবীর সিংয়ের সঙ্গে দেখা যাবে সারাকে। চলতি বছর ডিসেম্বরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।