ঢাকাTuesday , 24 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৮ বছর পর ঐশ্বরিয়া-অভিষেক

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের দর্শকপ্রিয় জুটি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন। ২০১০ সালে ‘রাবন’ সিনেমায় সর্বশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন এই দম্পতি। তারপর দীর্ঘ আট বছর কেটে গেছে। মাঝে অনেক নির্মাতাই তাদের একসঙ্গে ফিরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। অবশেষে একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন ঐশ্বরিয়া ও অভিষেক। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, অনুরাগ কাশ্যপের পরবর্তী সিনেমা ‘গুলাব জামুন’-এ একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন ঐশ্বরিয়া-অভিষেক। তবে পরিচালনা নয়, সিনেমাটি প্রযোজনা করবেন অনুরাগ কাশ্যপ। আর এ সিনেমাটি পরিচালনা করবেন সারবেশ মেরওয়া। খুব শিগগির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন নির্মাতারা।
এদিকে দীর্ঘ ১৭ বছর পর ‘ফ্যানি খান’ সিনেমায় একসঙ্গে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অনিল কাপুর। অতুল মঞ্জেকার পরিচালিত এ সিনেমাটিতে আরো অভিনয় করছেন রাজ কুমার রাও। এতে ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে তাকে। সিনেমাটি প্রযোজনা করছেন রাকেশ ওমপ্রকাশ মেহরা। আগামী ৩ আগস্ট সিনেমাটি মুক্তির কথা রয়েছে।