ঢাকাTuesday , 24 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বার্সা-সেভিয়া সুপার কাপ মরক্কোতে

Link Copied!

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনা ও সেভিয়ার মধ্যকার স্প্যানিশ সুপার কাপ ফাইনাল হবে মরক্কোর তানজিয়েরে। স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) গতকাল বিষয়টি নিশ্চিত করেছে।
৪৫ হাজার দর্শক ধারণক্ষমতার স্টাডে ইবনে বতুতা স্টেডিয়ামে ম্যাচটি হবে আগামী ১২ আগস্ট। এই প্রথম স্পেনের বাইরে হবে স্প্যানিশ সুপার কাপ।
আগে স্প্যানিশ সুপার কাপের শিরোপা নির্ধারণ হতো দুই লেগ মিলিয়ে। দুই দলই নিজেদের মাঠে ম্যাচ খেলার সুযোগ পেত। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী দুই লেগের বদলে এক লেগ খেলা হবে। সেভিয়া যদিও নিয়ম পরিবর্তনে খুশি নয়।
মৌসুম শুরুর স্প্যানিশ সুপার কাপে মুখোমুখি হয় মূলত আগের মৌসুমে লা লিগা ও কোপ দেল রের চ্যাম্পিয়ন দুই দল। কিন্তু গত মৌসুমে দুটিরই চ্যাম্পিয়ন হয় বার্সা। ফলে এবার বার্সার প্রতিপক্ষ কোপা দেল রের রানার্সআপ সেভিয়া।
স্প্যানিশ সুপার কাপে সর্বোচ্চ ১২ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। গত মৌসুম সহ দ্বিতীয় সর্বোচ্চ ১০ বার শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। সেভিয়া জিতেছে একবার।