ঢাকাTuesday , 24 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরে দাঁড়ালেন ফেদেরার

Link Copied!

স্পোর্টস ডেস্ক : আগামী মাসে শুরু হতে যাওয়া রজার্স কাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ২০ বারের গ্র্যান্ড স্লাম বিজয়ী রজার ফেদেরার। ক্যারিয়ার দীর্ঘায়িত করার কৌশলের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন সুইস তারকা।
৩৬ বছর বয়সি ফেদেরার এ বছর সাতটি একক ইভেন্টে খেলেছেন। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে জেতেন ক্যারিয়ারের ২০তম গ্র্যান্ড স্লাম শিরোপা। শিরোপা জিতেছেন রটার্ডাম এবং স্টুটগার্টেও।
কিন্তু সুইস তারকা হেরেছেন ইন্ডিয়ানস ওয়েলস ও হালে ওপেনের ফাইনালে এবং উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে কেভিন অ্যান্ডারসনের কাছে।
উইম্বলডনের চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ, রাফায়েল নাদালসহ র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশ খেলোয়াড়ের নয়জনই ৪ আগস্ট টরেন্টোতে শুরু রজার্স কাপে খেলবেন। গত বছরের ফাইনালে জার্মানির আলেক্সান্ডার জভেরেভের কাছে হেরেছিলেন ফেদেরার।