ঢাকাTuesday , 24 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাপানে তাপপ্রবাহকে প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : জাপান দেশটিতে চলমান তাপপ্রবাহকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে। তাপপ্রবাহে গত দুই সপ্তাহে দেশটিতে ৬৫ জন নিহত হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে আছে হাজারো মানুষ। জাপান আবহাওয়া অফিসের এক কর্মকর্তা জানিয়েছেন, দেশটির কোথাও কোথাও অভূতপূর্ব তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে।
জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, তীব্র তাপে ‘হিট স্ট্রোকে’ আক্রান্ত হয়ে হাসপাতালে ২২ হাজারেরও বেশি লোক ভর্তি হয়েছেন। এদের মধ্যে অর্ধেকই বয়স্ক। আবহাওয়াবিদরা তাপপ্রবাহ কমার কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন না।
সোমবার কুমাগায়া শহরে ৪১.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা জাপানে এ যাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা। তা ছাড়া, রাজধানী টোকিওর কেন্দ্রেও ইতিহাসে প্রথমবারের মতো তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে পরিমাপ করা হয়েছে।