ঢাকাMonday , 23 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অভিনয়ে অভিষেক শহিদের স্ত্রী-কন্যার!

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা শহিদ কাপুর। ২০১৫ সালে ৭ আগস্ট মিরা রাজপুতের সঙ্গে গাটছড়া বাঁধেন তিনি। ২০১৬ সালের ২৬ আগস্ট তাদের ঘর আলো করে আসে কন্যা মিশা কাপুর।
বিয়ের পর অভিনয়ের প্রস্তাব পেলেও এতদিন তা ফিরিয়ে দিয়েছেন মিরা রাজপুত। তবে নানা কারণেই খবরের শিরোনামে থেকেছেন তিনি। এবার একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করলেন মিরা। সঙ্গে শহিদ-মিরা দম্পতির কন্যাসন্তান মিশাও অভিনয় করেছেন। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে অভিনয়ে অভিষেক হলো মিরার। বেবি প্রোডাক্টের একটি বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে তাকে। ইতোমধ্যে বিজ্ঞাপনচিত্রটির শুটিং শেষ করেছেন মিরা। যশরাজ স্টুডিও-তে এর শুটিং হয়েছে।
একটি বিদেশি বেবি প্রোডাক্টের বিজ্ঞাপনে কাজ করলেন মিরা ও মিশা। একেবারে পেশাদারদের মতোই কাজ করেছেন তিনি। প্রথম টেকেই তার শট ওকে হয়েছে। মিরা ক্যামেরার সামনে যথেষ্ট সাবলীল ছিলেন। তিনি খুব ভালো পরফরম্যান্স করেছেন। তবে পোস্ট প্রোডাকশনের কাজ এখনো শেষ হয়নি। দুই মাসের মধ্যে বিজ্ঞাপনচিত্রটি প্রকাশ হওয়ার কথা রয়েছে। শুটিং সেটে শহিদের পুরো টিম উপস্থিত ছিল বলেও প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।