ঢাকাMonday , 23 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হিজড়া সম্প্রদায়ের সাংস্কৃতিক আয়োজন

Link Copied!

নিউজ ডেস্ক : রাজধানীতে হিজড়া সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন এবং সদাচারণ প্রশিক্ষণ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হলো হিজড়া সম্প্রয়ায়ের শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক আয়োজন ‘সুন্দর বাজুক’।
গত শনিবার, ২১ জুলাই সন্ধ্যায় রাজধানীর গ্রীনরোডের বিন্দুধারীতে অনুষ্ঠিত এ আয়োজনে সংগীত এবং নৃত্য পরিবেশন করেন তৃতীয় লিঙ্গের শিল্পী তাসনুভা আনান, লারা এবং জান্নাত। অনুষ্ঠানের শুরুতেই ‘আনন্দ ধারা বহিছে ভুবনে’ গানের সাথে দলীয় নৃত্য পরিবেশন করেন তাসনুভা আনান এবং লারা। এরপর একক সংগীত নিয়ে হাজির হন শিল্পী জান্নাত। তিনি গেয়ে শোনান ‘আমি কেমন করে পত্র লিখিরে বন্ধু’, ‘বনমালী গো তুমি পরজনমে হইও রাধা’, ‘ওকি গাড়িয়াল মুই চলং রাজপন্থে’সহ বিভিন্ন গান। অনুষ্ঠান শেষ হয় ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’ গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী নূরুল কবির, বিশিষ্ট কথাসাহিত্যিক মঈনুল আহসান সাবের, মোস্তফা কামাল এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব সংগীতা ইমাম। ধন্যবাদ জ্ঞাপন করেন রি-থিংক এর পরিচালক লুলু-আল-মারজান।
আয়োজন শেষে গাজী নূরুল কবির বলেন, সমাজসেবা অধিদপ্তর এবং রি-থিংকের উদ্যোগে এই যে আয়োজন, তাতে আপনাদের সকলকে আমরা পাশে চাই। সকলে পাশে থাকলে লিঙ্গ বৈষম্যের শিকার এই মানুষদের উন্নয়ন করা আমাদের জন্য সহজ হবে।
কথাসাহিত্যিক ও সাংবাদিক মোস্তফা কামাল বলেন, অসাধারণ একটা আয়োজন। সাধারণত এ ধরনের আয়োজন খুব কম হয়। তবে সমাজের সকলের সহযোগিতায় এমন আয়োজন আরো করা উচিত। রি-থিংক-এর পরিচালক লুলু-আল-মারজান বলেন, স্বাভাবিক-সামাজিক প্রাতিষ্ঠানিক পদ্ধতি থেকে বিতাড়িত হয়ে অন্য একটা ক্ষমতার রুদ্ধদ্বারে তারা আটকে যায়। আমাদের উদ্যোগ হচ্ছে তাদের যে ক্ষমতা, হিজড়াগিরি, সেখান থেকে তাদের থেকে বের করে এনে সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে তাদের মূল স্রোতধারায় ফিরিয়ে আনা। ‘সুন্দর বাজুক’ আয়োজনের মধ্য দিয়ে সে ধরনের শৈল্পিকতায় আমরা এনে দিতে চাই সকলের মধ্যে।
এ সময় তিনি সমাজের সকলকে হিজড়া সম্প্রদায়ের শিল্পীদের বিভিন্ন আয়োজনে আমন্ত্রণ জানানোর আহবান জানান। সমাজসেবা অধিদপ্তর এবং রি-থিংক-এর আয়োজনে এই অনুষ্ঠান হয়।