ঢাকাMonday , 23 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চাদে বোকো হারামের হামলায় নিহত ১৮

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ চাদে বোকো হারামের হামলায় ১৮ জন নিহত হয়েছে। এ সময় ১০ নারীকে অপহরণ করে বোকো হারামের সদস্যরা। রোববার বোকো হারামের হামলার পর কমপক্ষে ৩ হাজার গ্রামবাসীকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
নাইজেরিয়া ও নাইজারের পার্শ্ববর্তী লেক চাদ নামের ওই এলাকার গভর্নর মোহাম্মদ আবা সালাহ বলেন, ‘বোকো হারাম দুইজনের গলা কেটে এবং অন্য ১৬ জনকে গুলি করে হত্যা করে। অপহৃত ১০ নারীর মধ্যে একজন পালিয়ে বাড়ি ফিরতে সক্ষম হয়েছে।’
আবা সালাহ জানান, বোকো হারামের হামলার পর পূর্বসতর্কতা হিসেবে গ্রামবাসীকে সরিয়ে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, নাইজার, নাইজেরিয়ার সীমান্তবর্তী লেক চাদের নিয়ন্ত্রণ অনেকটাই বোকো হারামের হাতে।