ঢাকাMonday , 23 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্যক্তিগত কার্যালয় ঢেলে সাজানোর নির্দেশ ম্যাক্রোর

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : নিজের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের দপ্তর ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তার একজন উচ্চ পর্যায়ের নিরাপত্তারক্ষী কর্তৃক এক ব্যক্তি প্রহৃত হওয়ার ঘটনায় দেশজুড়ে সমালোচনার মধ্যে তিনি এ নির্দেশ দিলেন।
অব্যাহত চাপের মধ্যে ম্যাক্রো রোববার তার কয়েক মন্ত্রী নিয়ে বৈঠকে বসেন। সেখানে এ সিদ্ধান্ত হয়।
প্যারিসে মে দিবসের প্রতিবাদের সময় ম্যাক্রোর প্রধান দেহরক্ষী আলেক্সান্ডার বেনাল্লাকে দেখা যায়, এক নারীকে জোরপূর্বক টেনে নিয়ে যাচ্ছেন এবং এরপর এক পুরুষকে প্রহার করছেন। এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ফ্রান্সব্যাপী নিন্দার ঝড় উঠে। চাপের মুখে পড়েন প্রেসিডেন্ট ম্যাক্রো।
পরে বেনাল্লার বিরুদ্ধে দলগত সহিংসতা ও পুলিশের ব্যাজ অবৈধভাবে পরিধানের অভিযোগ আনা হয়। এর রেশ ধরে গত শুক্রবার বরখাস্ত হন বেনাল্লা। ফ্রান্সের এক কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনাকে ম্যাক্রো ‘অগ্রহণযোগ্য’ হিসেবে আখ্যায়িত করেছেন এবং এ ঘটনায় কোনো দায়মুক্তি দেখানো হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
এ ছাড়া, প্রেসিডেন্ট কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা অ্যালেক্সিস কোহলারকে ম্যাক্রোর ব্যক্তিগত কার্যালয় ঢেলে সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।