ঢাকাMonday , 23 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলায় নিহত ১১

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ মুখে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৪ জন। আফগান সংবাদমাধ্যম তলো নিউজ এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় রোববার বিকেল ৫টার দিকে আফগান ভাইস প্রেসিডেন্ট আব্দুল রশিদ দোস্তামের গাড়ি বহর বিমানবন্দর থেকে বের হওয়ার পরপর এ হামলা চালানো হয়।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রশিদ দোস্তামকে স্বাগত জানানোর জন্য বিমানবন্দরে অপেক্ষমান ছিলেন রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা ও সমর্থকরা। প্রভাবশালী ও যুদ্ধবাজ এই নেতার গাড়ি বহর বিমানবন্দর ছেড়ে যাওয়ার পর তাকে অভ্যর্থনাকারীরাও সেখান থেকে ফিরতে শুরু করেছিল। ঠিক এ সময় হামলা চালানো হয়।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে। হতাহতদের অধিকাংশই পুলিশ সদস্য। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানেশ বলেছিলেন, ‘পায়ে হেঁটে এসে এক আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। আমরা ১০ জন নিহত অথবা আহতের খবর নিশ্চিত হতে পেরেছি।’
তলো নিউজের এক সাংবাদিক জানিয়েছেন, ঘটনাস্থলে কমপক্ষে ১০টি অ্যাম্বুলেন্স এসেছে এবং হতাহতদের হাসপাতালে নিয়ে গেছে।