ঢাকাMonday , 23 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইরানের সঙ্গে যুদ্ধ হবে সকল যুদ্ধের জননী

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘ইরানের সঙ্গে যুদ্ধ হবে সকল যুদ্ধের জননী।’ রোববার ইরানি কূটনীতিকদের এক সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন বলে দেশটির সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে।
ট্রাম্প ইরানের বিরুদ্ধে শত্রুতাপূর্ণ নীতি অবলম্বন করছেন উল্লেখ করে রুহানি বলেন, ‘আমেরিকার জানা উচিৎ ইরানের সঙ্গে যুদ্ধ হচ্ছে সকল যুদ্ধের জননী। আপনি সিংহের লেজ নিয়ে খেলবেন না ট্রাম্প, এটি স্রেফ দুঃখই বয়ে আনবে।’
২০১৫ সালে তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে ছয় জাতিগোষ্ঠি ইরানের সঙ্গে চুক্তি করেছিল। এতে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলা হয়েছিল। গত জুনে প্রেসিডেন্ট ট্রাম্প এককভাবে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন।
ইরানি প্রেসিডেন্ট বলেছেন, ‘আমেরিকার জানা উচিৎ ইরানের সঙ্গে শান্তি হচ্ছে সকল শান্তির জননী এবং ইরানের সঙ্গে যুদ্ধ হচ্ছে সকল যুদ্ধের জননী।’
ওয়াশিংটন ইরান সরকারকে অচল করে দেওয়ার চেষ্টা করছে বলে প্রকাশিত প্রতিবেদনের দিকে ইঙ্গিত করে রুহানি বলেন, ‘ইরানি জাতিকে ইরানেরই নিরাপত্তা ও স্বার্থের বিরুদ্ধে উস্কানি দেওয়ার মতো পর্যায়ে আপনারা নেই।’