ঢাকাMonday , 23 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বশেমুরবিপ্রবিতে নতুন ৩ বিভাগ ও ১ ইনস্টিটিউট

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে আরো তিনটি নতুন বিভাগ ও একটি ইনস্টিটিউট চালু হচ্ছে।
নতুন বিভাগগুলো হলো- আর্কিটেকচার, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলোজি ও উদ্ভিদ বিজ্ঞান। নতুন ইনস্টিটিউটটি হলো- শেখ হাসিনা আইসিটি ইনস্টিটিউট।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, আর্কিটেকচার, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলোজি ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগ যুক্ত হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোট বিভাগ সংখ্যা হলো ৩৪টি।
এ ছাড়া শেখ হাসিনা আইসিটি ইনস্টিটিউট যুক্ত হওয়ায় এ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটের সংখ্যা হলো চারটি। তবে শেখ হাসিনা আইসিটি ইনস্টিটিউট মাদারীপুর জেলার শিবচর উপজেলার দত্তপাড়ায় স্থাপিত হবে।
সম্প্রতি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তিনটি বিভাগ ও একটি ইনস্টিটিউট এর সাথে আরো ৭০ জন শিক্ষক এবং ৮০ জন কর্মকর্তা-কর্মচারী পদের অনুমোদন দিয়েছে।