ঢাকাSunday , 22 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কত পারিশ্রমিক পেয়েছেন ইশান-জানভি?

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের নতুন জুটি ইশান কাট্টার ও জানভি কাপুর। শুক্রবার মুক্তি পেয়েছে তাদের ধড়ক সিনেমাটি। বক্স অফিসে রেকর্ড দিয়েই শুরু করেছেন তারা। পাশাপাশি সিনেমাটির জন্য মোটা অঙ্কের পারিশ্রমিকও পেয়েছেন ইশান-জানভি।
প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ও নির্মাতা বনি কাপুরের বড় মেয়ে জানভি। অন্যদিকে অভিনেতা শহিদ কাপুরের ভাই ইশান। এছাড়া এ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে জানভির। তাই শুরু থেকেই আলোচনায় ধড়ক সিনেমাটি।
বক্স অফিসে ধড়ক সিনেমাটি প্রথম দিনে আয় করেছে ৮.৭১ কোটি রুপি, যা বলিউডে অভিষেক হওয়া কোনো অভিনয়শিল্পীর প্রথমদিনের আয়ের দিক থেকে সর্বোচ্চ। এর পরই রয়েছে আলিয়া ভাট, বরুণ ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত সিনেমা স্টুডেন্ট অব দ্য ইয়ার। সিনেমাটি প্রথমদিন আয় করেছিল ৮ কোটি রুপি।
এদিকে বক্স অফিসের ধড়ক সিনেমার এমন সাফল্যের পর ইশান-জানভির পারিশ্রমিক নিয়ে বলিপাড়ায় শুরু হয়েছে জোর গুঞ্জন। সিনেমাটিতে এ জুটি কত পারিশ্রমিক পেয়েছে তা নিয়ে শুরু হয় জল্পনা-কল্পনা। ভারতীয় একটি সংবাদমাধ্যমের তথ্য মতে, ধড়ক সিনেমাটির জন্য ইশান-জানভি দুজনই ৬০ লাখ রুপি করে পারিশ্রমিক পেয়েছেন।
২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত মারাঠি ভাষার সাইরাত সিনেমার হিন্দি রিমেক ধড়ক। জানভির প্রথম হলেও এটি ইশানের দ্বিতীয় সিনেমা। এর আগে বিখ্যাত ইরানি পরিচালক মাজিদ মাজিদির বিয়ন্ড দ্য ক্লাউডস সিনেমায় অভিনয় করেছেন ইশান।
ধড়ক সিনেমাটি পরিচালনা করেছেন শশাঙ্ক খাইতান। সিনেমাটি প্রযোজনা করেছে করন জোহরের ধর্মা প্রোডাকশন।