ঢাকাSunday , 22 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন কাজল

Link Copied!

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। বলিউড সিনেমাতেও দেখা গেছে তাকে। অভিনয় গুণে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।
সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছেন কাজল। এ অভিনেত্রী বলেন, ‘আমি খুবই ভাগ্যবান যে, এ ধরনের কোনো কিছুর সম্মুখীন হইনি। আমি আসলে সত্যিই জানি না কাস্টিং কাউচের অস্তিত্ব আদৌ আছে কিনা। তবে বলতে চাই, নারীদের সাবধানে চলাফেরা করতে না বলে আমাদের পুরুষদের আরো দায়িত্বশীল হওয়ার শিক্ষা দেওয়া উচিৎ। আর সন্তান যখন উঠতি বয়সে পা দেবে তখন এটা প্রত্যেক বাড়িতেই শুরু করতে হবে।’
চলচ্চিত্র জগৎ মানে ঝলমলে পার্টি, তারকাখ্যাতি, বিলাসবহুল জীবনযাপন ইত্যাদি। কিন্তু এর অন্ধকার দিকও কিন্তু রয়েছে। স্বজনপ্রীতি, কাস্টিং কাউচ থেকে শুরু করে নানা প্রতিকূল ঘটনার মুখোমুখি হতে হয় অভিনয়শিল্পীদের। বর্তমানে যৌন হয়রানির বিষয়ে বেশ সোচ্চার বিশ্ব শোবিজ অঙ্গনের অভিনয়শিল্পীরা। ভারতের অনেক অভিনয়শিল্পীরাও সিনেমা জগতে তাদের সঙ্গে ঘটে যাওয়া নানা ঘটনা তুলে ধরছেন। কয়েকদিন আগে ভারতের তেলেগু সিনেমার অভিনেত্রী শ্রী রেড্ডি রাস্তায় অর্ধ নগ্ন হয়ে কাস্টিং কাউচের প্রতিবাদ করেন। এরপর থেকেই তামিল ও তেলেগু ইন্ডাস্ট্রির অনেক তারকা অভিনেত্রী বিষয়টি নিয়ে তাদের বক্তব্য দিয়েছেন।
কাজল আগরওয়ালকে সর্বশেষ দেখা গেছে তেলেগু ভাষারএমএলএ সিনেমায়। এছাড়া কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত তিনি। এর মধ্যে সম্প্রতি প্যারিস প্যারিস সিনেমার ফ্রান্স শিডিউলের শুটিং শেষ করেছেন তিনি। বলিউডের সাড়া জাগানো কুইন সিনেমার তামিল রিমেক এটি। সিনেমাটি পরিচালনা করছেন রমেশ অরবিন্দ।