ঢাকাSunday , 22 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারী বর্ষণে ভিয়েতনামে নিহত ১০

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : টাইফুন সন তিনহ এর কারণে ভিয়েতনামের কেন্দ্রীয় ও উত্তরাঞ্চলে ভারী বর্ষণ ও বন্যায় দশ জন নিহত এবং ১১ জনেরও বেশি নিখোঁজ রয়েছে। দেশটির প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটি শনিবার এক তথ্য জানায়।
নিহতদের মধ্যে আটজন উত্তরের ইয়েন বাই প্রদেশের এবং বাকি দুইজন কেন্দ্রীয় থানহ হোয়া প্রদেশের। আর নিখোঁজদের মধ্যে ইয়েন বাইয়ের নয় জন এবং থানহ হোয়ার দুই জন। খবর সিনহুয়ার।
ভারী বর্ষণ, বন্যা এবং ভূমিধসের কারণে শতাধিক বাড়িঘর ধ্বংস হয়েছে। এছাড়া তিন সহস্রাধিক বাড়িঘর প্লাবিত হয়েছে। এছাড়া দেশটির বহু কৃষি ক্ষেত প্লাবিত হয়ে ফসল নষ্ট হয়েছে। বিভিন্ন প্রদেশে স্বাভাবিক জীবনযাত্রার বিঘ্ন ঘটেছে।
ভিয়েতনামের আবহাওয়া অধিদপ্তরের দেয়া পূর্বাভাসে বলা হয়েছে, ভারী বৃষ্টি আরও কিছুদিন স্থায়ী হতে পারে। থানহ হোয়া এবং নাগহে আন প্রদেশে বন্যা ও ভূমিধসের ঘটনা বাড়তে পারে।