ঢাকাSaturday , 21 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্যালিস, স্মিথের পর আমলা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : তৃতীয় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হিসেবে টেস্টে ৯ হাজার রানের চূড়ায় উঠলেন হাশিম আমলা। এর আগে এ কীর্তি গড়েছিলেন জ্যাক ক্যালিস এবং গ্রায়েম স্মিথ।
৯ হাজার রানের মাইলফলকে পৌঁছতে তিন রান পিছিয়ে ছিলেন আমলা। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ১৯ রান করার পথে মাইলফলক অতিক্রম করেন ডানহাতি ব্যাটসম্যান। দক্ষিণ আফ্রিকার তৃতীয় ও ক্রিকেট বিশ্বের ১৫তম ব্যাটসম্যান হিসেবে ৯ হাজার রানের চূড়ায় গেলেন ৩১ বছর বয়সি আমলা।
২০৪ ইনিংসে আমলা ৯ হাজার রান পূর্ণ করেন। ক্যারিয়ারে এখন পর্যন্ত ২৮ সেঞ্চুরি ও ৩৯ হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। সর্বোচ্চ রান ৩১১।
প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ১৩ হাজার ২০৬ রান করেছেন জ্যাক ক্যালিস। ডানহাতি এ অলরাউন্ডার ১৬৫ ম্যাচে ২৭৮ ইনিংসে এ রান করেন। সেঞ্চুরি হাঁকিয়েছেন ৪৫টি, হাফ সেঞ্চুরি ৫৮টি। প্রাক্তন অধিনায়ক গ্রায়েম স্মিথ ১১৬ ম্যাচে ২৩ ইনিংসে করেছেন ৯ হাজার ২৫৩ রান। বাঁহাতি এ ওপেনারের সেঞ্চুরি ২৭টি, হাফ সেঞ্চুরি ৩৮টি। ক্যালিস ১৮৮ ইনিংসে এবং স্মিথ ১৯৫ ইনিংসে পৌঁছেছিলেন ৯ হাজার রানের চূড়ায়।