ঢাকাFriday , 20 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দ্বিতীয় ওয়ানডের আগে যোগ দিচ্ছেন ম্যাকেঞ্জি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নিল ম্যাকেঞ্জি বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হচ্ছেন, এটা একপ্রকার নিশ্চিতই ছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণার। আজ সেই আনুষ্ঠানিকতাও সারল বিসিবি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে দলের সঙ্গে দেবেন নতুন ব্যাটিং পরামর্শক।
গত বুধবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী অবশ্য জানিয়েছিলেন, ম্যাকেঞ্জি দলের সঙ্গে যোগ দিতে পারেন ২২ জুলাই। সেদিনই প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। আজ বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৪ জুলাই দলের সঙ্গে যোগ দেবেন ম্যাকেঞ্জি। পরদিনই গায়ানায় দ্বিতীয় ওয়ানডে ম্যাচ।
প্রাক্তন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ম্যাকেঞ্জি ব্যাটিং পরামর্শক হয়ে আসছেন, এমন গুঞ্জন শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই। এবার সেটিই সত্যি হলো। অবশেষে বাংলাদেশ দল পেল ব্যাটিং পরামর্শক। তার সঙ্গে চুক্তিটা ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত।
২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি শেষে প্রাক্তন শ্রীলঙ্কান ব্যাটসম্যান থিলান সামারাবীরার বিদায়ের পর থেকে ব্যাটিং পরামর্শক ছিল না বাংলাদেশ দলে। এক বছরেরও বেশি সময় পর সেই শূন্যস্থানটা পূরণ করলেন ম্যাকেঞ্জি।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৮ টেস্ট ও ৬৪ ওয়ানডে খেলা ম্যাকেঞ্জি ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন। এরপর দুই মেয়াদে তিনি দক্ষিণ আফ্রিকার ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেছেন।