ঢাকাFriday , 20 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফখর-ইমাম জুটির বিশ্ব রেকর্ড

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ওয়ানডেতে সবচেয়ে বড় উদ্বোধনী জুটির বিশ্ব রেকর্ড গড়লেন পাকিস্তানের ফখর জামান ও ইমাম-উল-হক। বুলাওয়েতে শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে ৩০৪ রানের উদ্বোধনী জুটি গড়েন এই দুজন। এই প্রথম তিনশ রানের উদ্বোধনী জুটি দেখল ওয়ানডে ক্রিকেট। ২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়া ও উপুল থারাঙ্গার ২৮৬ রানের উদ্বোধনী জুটি ছিল আগের রেকর্ড।
ফখর-ইমাম জুটির ৩০৪ রান যেকোনো উইকেটেই পাকিস্তানের সবচেয়ে বড় জুটি। ১৯৯৪ সালে শারজাহতে নিউজিল্যান্ডের বিপক্ষে আমির সোহেল ও ইনজামাম-উল হকের ২৬৩ রানের দ্বিতীয় উইকেট জুটি ছিল আগের রেকর্ড। চাচার (ইনজামাম) রেকর্ড ভেঙে দিলেন ভাতিজা (ইমাম)!
ওয়ানডে ইতিহাসে যেকোনো উইকেটে ফখর-ইমামের চেয়ে বড় জুটি আছেই আর মাত্র তিনটি। সবগুলোই দ্বিতীয় উইকেটে। ২০১৫ বিশ্বকাপে ক্যানবেরায় জিম্বাবুয়ের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলসের ৩৭২ রানের জুটি সবার ওপরে আছে। রেকর্ড জুটির পথে ইমাম ১১৩ রান করে ফিরলেও প্রথম পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েছেন ফখর জামান।