ঢাকাFriday , 20 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রে নৌকা উল্টে নিহত ১১

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিসৌরিতে ‘ডাক বোট’ নামের একটি উভচর নৌকা ডুবে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ঝড়ের কবলে পড়ে পর্যটকবাহী নৌকাটি ডুবে যায় বলে জানিয়েছে মিসৌরি পুলিশ।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ব্র্যানসন শহরের জনপ্রিয় পর্যটন স্থান টেবিল রক লেকে উল্টে যাওয়ার সময় নৌকাটিতে ৩০ জন লোক ছিল। এ দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন পাঁচজন। ডুবুরিরা তাদের খোঁজে অনুসন্ধান কাজ চালাচ্ছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় আহত সাতজনকে হাসপাতালে নেওয়া হয়েছে যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।