ঢাকাFriday , 20 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ৪০০০ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

Link Copied!

খুলনা প্রতিনিধি : খুলনায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ এর সদস্যরা। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর হরিণটানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মো. রফিকুল ইসলাম ও মোশারফ হোসেন।
র‌্যাব-৬ এর সহকারী পুলিশ সুপার মো. বজলুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে হরিণটানা এলাকায় রফিকের ঘেরের বাসায় অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় রফিক ও মোশারফকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের এ কর্মকর্তা জানান, আশেপাশে বাড়ি নেই। এই ঘেরের ঘরে নিরিবিলি পরিবেশে মাদক এনে ব্যবসা করতেন তারা।