ঢাকাThursday , 19 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আফরিনের উপস্থাপনায় আবারো ‘মা-বাবাই সেরা’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : বেসরকারি টেলিভিশন চ্যানেল দুরন্ত টিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘মা-বাবাই সেরা’। অনুষ্ঠানটির নতুন সিজন নিয়ে আবারো হাজির হতে যাচ্ছেন উপস্থাপিকা অথৈ। এরই মধ্যে নতুন সিজনের শুটিংয়ের কাজ শুরু হয়েছে।
ভিন্ন কিছু বিভাগ নিয়ে এবার আরো জাঁকজমকপূর্ণভাবে তৈরি হচ্ছে ‘মা-বাবাই সেরা’ অনুষ্ঠানটি। এ প্রসঙ্গে আফরিন বলেন, ‘‘গত সিজনে অনুষ্ঠানটি উপস্থাপনা করে বেশ সাড়া পেয়েছিলাম। দর্শকের ভালো লাগার অন্যতম স্থানে পৌঁছে গিয়েছিল ‘মা-বাবাই সেরা’ অনুষ্ঠানটি। আমার ক্যারিয়ারের সেরা অনুষ্ঠানগুলোর একটি এটি। এবারো দর্শকের জন্য বিশেষ চমক নিয়ে আসছি। আশা করছি, সবাই দুরন্ত টিভির এ অনুষ্ঠানটি উপভোগ করবেন।’’
অনুষ্ঠানটিতে মা এবং বাবা দুজন দুজনার প্রতিপক্ষ হিসেবে খেলায় অংশগ্রহণ করেন এবং সন্তান সম্পর্কে কে বেশি জানেন তার ভিত্তিতে শ্রেষ্ঠত্বের প্রমাণ দেন। বিচার কার্য পরিচালনা করেন সন্তান।
অনুষ্ঠানটি পরিচালনা করছেন তোফায়েল সরকার। মো. আলী হায়দারের পরিকল্পনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছে বারিন্দ মিডিয়া লিমিটেড। আগামী ২০ জুলাই সকাল ৭টায় অনুষ্ঠানটির প্রথম পর্ব প্রচারিত হবে। সপ্তাহের শুক্রবার বিকাল সাড়ে ৫টা এবং শনিবার বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠানটি প্রচারিত হবে।