ঢাকাThursday , 19 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সৌদি পৌঁছেছেন ২৪ হাজার ৫৯৬ হজযাত্রী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ২৪ হাজার ৫৯৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২২৬ জন ও বেসরকারি ব্যবস্থানায় ২১ হাজার ৩৭০ জন রয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩১টি ও সৌদি এয়ারলাইন্সের ৩৭ টিসহ মোট ৬৮টি ফ্লাইটে এসব যাত্রীদের পরিবহন করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।
বুলেটিনে উল্লেখ করা হয়েছে, এখন পর্যন্ত সৌদি আরবে ২ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন। দুজনই পুরুষ। গতকাল বুধবার মানিকগঞ্জ জেলার মো. আব্দুল সাত্তার (৬৮) মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেছেন। তার পাসপোর্ট নম্বর বিএন-০৫৪০০০৮। এছাড়া গত ১৬ জুলাই নারায়ণগঞ্জ জেলার মোহাম্মদ আমীর হোসেন (৫৩) মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেন। তার পাসপোর্ট নম্বর বিআর-০৯৪৭১৩১।
এদিকে হজ প্রশাসনিক দলের দলনেতা ও ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে বুধবার রাতে সৌদিতে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশে থেকে আগত হজযাত্রীদের স্বাস্থ্য সেবা নিয়ে আলোচনা হয়। সভায় কাউন্সিলর (হজ) মুহাম্মাদ মাকসুদুর রহমান, কনসাল (হজ), মক্কাস্থ মৌসুমি হজ অফিসার, প্রশাসনিক, চিকিৎসক ও আইটি দলের দলনেতা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৭৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ১ লাখ ২০ হাজার জনসহ মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজে যাবেন। এর মধ্যে সৌদি এয়ারলাইন্স ১৮০টি ফ্লাইটে মোট ৬৩ হাজার ৫৯৯ জন ও অবশিষ্ট যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করবে।