ঢাকাThursday , 19 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাসের হারে এবারও এগিয়ে মেয়েরা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হারে এবারও ছেলেদের তুলনায় এগিয়ে আছে মেয়েরা। এবার ১০ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৬ দশমিক ৬৪ শতাংশ। এর মধ্যে মেয়েদের পাসের হার ৬৯ দশমিক ৭২ শতাংশ। আর ছেলেরা পাস করেছে ৬৩ দশমিক ৮৮ শতাংশ।
বৃহস্পতিবার সকাল ১০টার পর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যানরা তাদের স্ব স্ব বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। প্রধানমন্ত্রী সে ফলাফল অনলাইনে প্রকাশ করেন, যা বেলা ২টার পর পাওয়া যাবে।
গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১০ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিলো ৬৮ দশমিকম ৯১ শতাংশ। গত বছর মেয়েরা ৭০ দশমিক ৪৩ শতাংশ পাস করেছিল, আর ছেলেদের পাসের হার ছিলো ৬৭ দশমিক ৬১ শতাংশ।
এবার দেশের দুই হাজার ৫৪১টি কেন্দ্রে এই পরীক্ষায় ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এর মধ্যে ৬ লাখ ৯২ হাজার ৭৩০ জন ছাত্র ও ৬ লাখ ১৮ হাজার ৭২৭ জন ছাত্রী।