ঢাকাWednesday , 18 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একসঙ্গে বাবা-মেয়ে

Link Copied!

বিনোদন ডেস্ক : ‘বলিউডের শাহেনশাহ’ অমিতাভ বচ্চন। তার পরিবারের সকলেই অভিনয়ের সঙ্গে জড়িত। শুধু বাদ ছিলেন তার মেয়ে শ্বেতা বচ্চন। এবার অভিনয়ে অভিষেক হলো বচ্চন কন্যার।
একটি জুয়েলারি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে অভিনয় করেছেন শ্বেতা বচ্চন। এ বিজ্ঞাপনে বাবা অমিতাভ বচ্চনের সঙ্গেই অভিনয় করেছেন তিনি। বিজ্ঞাপনে বেশ সাদামাটাভাবে নিজেদের উপস্থাপন করেছেন অমিতাভ বচ্চন ও শ্বেতা।
মাইক্রোব্লগিং সাইট টুইটারে বিজ্ঞাপনটি শেয়ার করে ক্যাপশন অমিতাভ বচ্চন লিখেছেন, ‘যতবার দেখছি চোখ বেয়ে পানি নেমে আসছে। মেয়েরাই সবচেয়ে সেরা।’
বিজ্ঞাপনটি শেয়ার করে একটি টুইটে শ্বেতা বচ্চন লিখেছেন, ‘এটি আমাদের ভালোবাসা মেশানো পরিশ্রমের ফল।’ অন্য একটি টুইটে অমিতাভ বচ্চনের সঙ্গে বিজ্ঞাপনের একটি স্থিরচিত্র প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আমাদের বিজ্ঞাপন থেকে নেয়া। অমিতাভ বচ্চন, আপনি আমার জীবনের সুরক্ষার মূল ভিত্তি। আপনি আমার জীবনকে মসৃণ করেছেন। আমি আপনার সঙ্গে অভিনয় চালিয়ে যেতে চাই।’