ঢাকাWednesday , 18 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কোহলি, জো রুটের রেকর্ড

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে দ্যুতি ছড়িয়ে নতুন রেকর্ড গড়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও ইংল্যান্ডের ব্যাটসম্যান জো রুট। কোহলি রেকর্ড গড়া দিনে সেঞ্চুরি মিস করলেও রুট সেঞ্চুরি তুলে রেকর্ড গড়েছেন।
অধিনায়ক হিসেবে ওয়ানডেতে দ্রুততম ৩ হাজার রান করেছেন বিরাট কোহলি। লিডসে মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে ৭১ রানের ঝলমলে ইনিংস খেলেন ভারতের অধিনায়ক। ৩ হাজার রান করতে কোহালি নিয়েছেন ৪৯ ইনিংস। দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের থেকে ১১ ইনিংস এগিয়ে কোহলি। অবসরে যাওয়া ডি ভিলিয়ার্সের লেগেছিল ৬০ ইনিংস।
একই মাইলফলক ছুঁতে মাহেন্দ্র সিং ধোনির লেগেছিল ৭০ ইনিংস। এছাড়া সৌরভ গাঙ্গুলী ৭৪ ইনিংসে, গ্রায়েম স্মিথ ও মিসবাহ-উল-হক ৮৩ ইনিংসে এবং সনাৎ জয়াসুরিয়া ও রিকি পন্টিং ৮৪ ইনিংসে অধিনায়ক হিসেবে তিন হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন।
টানা দ্বিতীয় সেঞ্চুরি হাঁকিয়েছেন জো রুট। ভারতের দেওয়া ২৫৭ রান তাড়া করে ইংল্যান্ড জয় পায় ৮ উইকেটে। রুটের অপরাজিত ১০০ রানের ইনিংসে ইংলিশরা জয় পায় সহজেই। ওয়ানডের ১৩তম সেঞ্চুরি তুলে রুট পিছনে ফেলেছেন মার্কাস ট্রেসকোথিককে। বাঁহাতি প্রাক্তন এ ওপেনারকে পিছনে ফেলে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড গড়েছেন জো রুট।
১১৬ ম্যাচে ৪ হাজার ৮০০ রান করেছেন রুট। ১৩ সেঞ্চুরির সঙ্গে রয়েছে ২৮ হাফ সেঞ্চুরির ইনিংস। সেঞ্চুরিতে ট্রেসকোথিকের পরপরই রয়েছেন এউইন মরগান (১০), কেভিন পিটারসেন (৯), গ্রাহাম গুচ (৮)।